আবু আশরাফী
মা এখানে-ওখানে ভিক্ষা করে, খাবার সংগ্রহ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। দুই ভাই ছুটে চলে কোথায় লঙ্গরখানা আছে। এক জায়গায় পেয়ে গেল কিছু আটা তা নিয়েই বাড়ি ফিরে।
মা ঘরে নেই । ক্ষুধার্ত দুই ভাই রুটি বানানোর সিদ্ধান্ত নিল দুই ভাই মিলে আজ আটার রুটি খাবে গরম গরম লাকড়ির চুলা জ্বালিয়ে উপরে একটি ভাঙ্গা অ্যালমনিয়ামের পাতিল উল্টা করে দিয়ে তাতেই রুটি সেঁকা হবে হাত দিয়ে রুটি বানানাবে চটার মতো করে, রুটি বানানো শুরু করলো।
চুয়াত্তরের দুর্ভিক্ষ মা এখানে-ওখানে ভিক্ষা করে খাবার সংগ্রহ করে, দুই ভাইও ছুটে চলে কোথায় লঙ্গরখানা। আছে, মিলবে একটু খাবার গরম খিচুড়ি । ক্ষুধার জ্বালা যে বড় কষ্ট । আটা নিয়ে বাড়ি ফেরা, মা ঘরে নেই, ক্ষুধার্ত দুই ভাই ক্ষুধার কষ্ট আর মনের আনন্দে রুটি বানাচ্ছে আটার কাইয়ে পানি বেশি হয়ে যাওয়াতে দাড়ির বেড়াতে একটা পত্রিকার কাগজের ঠোঙা ঝুলে ছিল, তা সাদা আঠার মতোই দেখতে। তা আটা মনে করে মিশিয়ে দিল চটা রুটি বানানোতে এতে রুটিও কয়েকটা বেশি হবে । পেট ভরে খাবে। গতরাত থেকে আজ সারা দিন কেটেছে এখানে ওখানে ! শুধুমাত্র পানি খেয়ে।
পেটে ভীষণ ক্ষুধায় জ্বলছে, কেমন জানি করছে । এখন নিশ্চিত একটু পরেই তারা আটার চটা রুটি খেতে পারবে। জ্বলজ্বলে গরম আগুনে সেঁকা হচ্ছে চটা । কেউ আগে খাবে না দুজন একসাথে খাবে লবণ দিয়ে।
দুই ভাই পেটভরে আটার রুটি খেলো । তাদের কেমন জানি ঘুম ঘুম পাচ্ছে শরীরটা কেমন জানি লাগছে, পেটে প্রচন্ড ব্যাথা শুরু হয়ে গেল, এক ভাই আরেক ভাইকে বলছে ভাইরে কি খাইলাম ? এমন লাগছে কেন রে ? ভাই ? কিন্তু! গলার স্বর বের হয়না। দুই ভাই চুলার কাছেই দুই ভাই ঘুমিয়ে গেল এক ভাই আরেক ভাইয়ের হাতে হাত রেখে নাক মুখ কান দিয়ে গড়িয়ে পরলো কতটুকু কালচে রক্ত। আসলে ঐ ঠোঙ্গাতে ছিল ডিডিটি পাউডার তারা সেটা জানত না । কিন্তু ঘুমিয়ে গেল চিরদিনের জন্য হাতে হাত রেখে দুই ভাই জড়িয়ে ধরে একজন আরেকজনকে।
