মুক্তিযুদ্ধে মহেষখলা ও মধ্যনগর : হাওরের নীরব কান্না পর্ব-৫

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আহমেদ সামির

 

মধ্যনগর উপজেলার  বীর মুক্তিযোদ্ধাদের সংক্ষিপ্ত জীবনী: 

বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার

বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার: বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বারের  পিতার নাম : মৃত: রজমান আলী, মাতার নাম : জুলেখা খাতুন, স্ত্রীর নাম : মাসুদা বেগম, বর্তমান ঠিকানা : গ্রাম : পাতকুড়া, পোস্ট অফিস : চামরদানী, উপজেলা : মধ্যনগর, জেলা : সুনামগঞ্জ। ছেলে-মেয়ের সংখ্যা: দুই ছেলে, এক মেয়ে  (মোট ৩ জন)। ছেলের নাম :  মেহেদী খোদা প্রিন্স, পেশা : ল্যাব টেকনিশিয়ান. ঠিকানা : চকপাড়া, নেত্রকোণা। মেয়ের নাম : জজিয়ানাহার জরি, পেশা : গৃহিণী, ঠিকানা : কালিবাড়ী রোড কবরস্থান, ময়মনসিংহ।

শিক্ষা ও কর্মজীবন: রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়,মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও নেত্রকোণা সরকারী কলেজ থেকে শিক্ষা জীবন শেষে  মুক্তিযুদ্ধের পর তিনি ব্যবসা করেন ও কৃষিকাজে মনোযোগী হন।

মুক্তিযুদ্ধে অবদান : ১১নং সেক্টরের কমান্ডার কর্ণেল তাহেরের নেতৃত্বে ,মহেষখলা ক্যাম্পের অধীনে কোম্পানী কমান্ডার গোসাবৌলা ও উইং কমান্ডার নজরুল ইসলামের নির্দেশনায় রংরা, তুরা ,ভারতে প্রশিক্ষণ গ্রহণ করেণ। ১১ সদস্য বিশিষ্ট মহেষখলা ক্যাম্প পরিচালনা পরিষদের সম্মানীত সদস্য যারা ছিলেন – মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সর্বজনাব নেত্রকোণার ১. ডা: আখলাকুল হোসাইন আহমেদ(সভাপতি-জুন – ডিসেম্বর), ২. সুনামগন্জের(ধর্মপাশা) আব্দুল হেকিম চৌধুরী(সভাপতি-এপ্রিল – জুন),৩. এডভোকেট কে এম ফজলুল কাদের(নেত্রকোণা), ৪. বাংলা একাডেমী ও একুশে পদক প্রাপ্ত সাহিত্যিক খালেকদাদ চৌধুরী, ৫. মোঃ মেহের আলী(নেত্রকোণা সদর), ৬. ডা. জগদীশ চন্দ্র দত্ত,(নেত্রকোণা সদর),৭. জনাব আব্দুল কুদ্দুস আজাদ(মোহনগঞ্জ), ৮. জনাব নুরুজ্জামান চিশতী(বারহাট্টা),৯. জনাব মারাজ মিয়া চেয়ারম্যান,১০. জনাব ইনসান উদ্দিন খান(বারহাট্টা),  ১১. আব্দুল বারী তলুকদার(নেত্রকোণা সদর) । পরবর্তীতে জনাব আব্দুল হেকিম চৌধুরী টেকেরঘাট ক্যাম্পে চলে যান । উল্লেখ্য যে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আব্দুল মমিন -এমপি, নেত্রকোনার আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক এমপি, কিশোরগঞ্জের এমপি আব্দুল কাদের, নেত্রকোনার হাদিছ উদ্দিন চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ মহেষখলা হয়ে ইন্ডিয়া চলে যান এবং কলকাতা সহ বিভিন্ন স্থানে মু্ক্তিযুদ্ধ বিষয়ক দায়িত্ত্ব পালন করতে থাকেন। ভারতীয় বিএসএফ অফিসার ক্যাপ্টেন চৌহান মাঝে মাঝে মহিষখলা ক্যাম্প পরিদর্শনে আসতেন। মহিষখলা ফরেস্ট অফিসের নিকট স্থাপন করা হয় মুজিব বাহিনী ক্যাম্প। সর্বজনাব গোলাম এরশাদুর রহমান ও হায়দার জাহান চৌধুরী ছিলেন মুজিব বাহিনী নেত্রকোণা জোনের কমান্ডার ও ডেপুটি কমান্ডার। আর তোরার নিকটস্থ খেরাপাড়া ছিল মুজিব বাহিনীর আঞ্চলিক সদর দপ্তর। খেরাপাড়াতে ছাত্রলীগ নেতা প্রদীপ জোয়ারদার বাবুল নেত্রকোণার পক্ষে কর্মরত ছিলেন। বর্তমান বাংলাদেশের প্রখ্যাত আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন নেত্রকোণা, কিশোরগঞ্জ,শেরপুর,জামালপুর ও টাঙ্গাইল নিয়ে গঠিত অঞ্চলের আঞ্চলিক অধিনায়ক। মুজিব বাহিনীর মহিষখলা ক্যাম্পের পরিচালনার দায়িত্বে ছিলেন সর্বজনাব রুহুল আমীন  (নেত্রকোণা সরকারী কলেজের বর্তমান সিনিয়র প্রভাষক), মোহনগঞ্জের প্রাক্তন জাসদ নেতা গোলাম রব্বানী চৌধুরী, এ,কে,এম আশ্রাব আলী (আবুল কুরেশ) ও সচিব উজ্জ্বল কুমার দত্ত। কিছুদিনের জন্য শিবগঞ্জ রোডের স্বনামধন্য কৌতুকাভিনেতা সিরাজ উদ্দিন, মতিয়র রহমান তালুকদার ও মোস্তাফিজুর রহমান রেজভী ক্যাম্পে কর্মরত ছিলেন। এখানেই এই ক্যাম্পে ছাত্রলীগ নেতাকর্মীদেরকে রিক্রুট করে উন্নত গেরিলা যুদ্ধের প্রশিক্ষণের জন্য সিনিয়রদেরকে দেরাদুন এর তান্ডুয়া আর জুনিয়রদের আসামের হাফলং প্রশিক্ষণ ক্যাম্পে পাঠানো হতো। মুজিব বহিনীর প্রশিক্ষণ মুক্তিবাহিনী অপেক্ষা ভিন্নতর ছিল। মুজিব বাহিনী পরিচালনার জন্য সকল ইউনিয়ন ও থানা পর্যায়ে আওয়ামীলীগ নেতাদের সমন্বয়ে গঠন করা হতো তৃণমূলের কমান্ড স্ট্রাকচার। ফলে স্থানীয় আওয়ামীলীগ নেতৃত্ব মুজিব বাহিনীর মাধ্যমে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিতে সক্ষম হয়। মুজিব বাহিনী ছিল একটি দীর্ঘমেয়াদী জনযুদ্ধের জয়লাভের পরিকল্পনার ফসল।মহেষখলা ক্যাম্পের বিভিন্ন উপ কমিটির সদস্য যাদের নাম জানা গেছে তারা হলেন সর্বজনাব – বারহাট্টার সেকান্দর নূরী,ধর্মপাশার শওকত আলী, মণীন্দ্র চন্দ্র চৌধুরী, খালিয়াজুড়ির বিমলেন্দ্র রায় চৌধুরী, রাজাপুরের মহারাজ মিয়া, মোহনগঞ্জের প্রিন্সিপ্যাল তারা মিয়া, মহরম আলী, বিষ্ণুপুরের অক্ষয় কুমারসহ, বংশীকুন্ডার হামিদপুরের আলী আকবর, সানুয়ার বসন্ত দাশ গুপ্ত, মোহনপুরের দিলু মড়ল, রাফায়েল মাস্টার, বনগাঁর আব্দুল হক, কার্তিকপুরের রাইজুদ্দিন মেম্বার, মহিষখলার কালা মিয়া মড়ল, আব্দুর রশিদ, শ্রীপুরের সুধীর চন্দ্র হাজং, সুমাই গিরি, সাউদপাড়ার ইয়াকুব আলী পঞ্চায়েত, কালীপুরের শাহাব উদ্দিন মহালদার, মোহনপুরের কেনারাম হাজং, হরিপদ বানাই, রামপুরের ছমির ফকির প্রমুখ। পরবর্তীতে ক্যাম্পের কাজকে তরান্বিত ও মানুষের জানমালের নিরাপত্তা , অর্থ, খাদ্যদ্রব্যসহ অন্যান্যসামগ্রী সংগহ এবং যুবসমাজকে সংগঠিত করে বিভিন্ন ক্যাম্পে দ্রুত ট্রেনিংয়ের জন্যে পাঠানোর লক্ষ্যে প্রতিটি থানা ও গ্রামে গ্রামে মুক্তিসংগ্রাম পরিষদ গঠন করে দেয়া হয়।

কলমাকান্দা  উপজেলার বিভিন্ন স্থানে, ঢালাইকান্দি, খাসপাড়া, ধর্মপাশা  উপজেলা, মোহনগঞ্জ উপজেলা, বারহাট্টা উপজেলা, নেত্রকোণা দুর্গাপুর, আটপাড়া উপজেলার বিভিন্ন স্থানে তিনি যুদ্ধ করেছেন।


বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বারী খন্দকার

বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বারী খন্দকার: বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বারী খন্দকারের পিতার নাম: মোঃ রেজ্জাক খন্দকার, মাতার নাম কাচনের মা, স্ত্রীর নাম: মোছা: আম্বিয়া খাতুন, বর্তমান ঠিকানা: গ্রাম: মধ্যনগর বাজার, পোস্ট অফিস: মধ্যনগর বাজার, থানা: মধ্যনগর , জেলা: সুনামগঞ্জ। ছেলে মেয়ের সংখ্যা:৫ জন।ছেলের নাম কামাল খন্দকার, পেশা: ব্যবসা, ঠিকানা: মধ্যনগর বাজার ,মেয়ের নাম: সালমা খন্দকার, পেশা: গৃহিণী, ঠিকানা: কলমাকান্দা,

শিক্ষা ও কর্মজীবন: বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও থেকে শিক্ষা জীবন শেষে  মুক্তিযুদ্ধের পর তিনি ব্যবসা করেন ও কৃষিকাজে মনোযোগী হন।

মুক্তিযুদ্ধে অবদান : সেক্টর নম্বর ১১ সেক্টর কমান্ডারের নাম: কর্ণেল আবু তাহের, মহেষখলা ক্যাম্প পরিচালনা পরিষদের সদস্যের নাম যার অধীনে মুক্তিযুদ্ধের সকল কর্মকান্ডে অংশগ্রহণ করেছেন: আব্দুল গনি আহমেদ, কোম্পানী কমান্ডারের নাম (যদি থাকে), ক্যাম্পের নাম:,  জসগ্রাম, ট্রেনিংয়ের স্থান যদি থাকে: তোরা ভারত, মুক্তিসংগ্রাম পরিষদের সভাপতির নাম: আলহাজ¦ আবু ছিদ্দিক আহমেদ, মুক্তিসংগ্রাম পরিষদের সম্পাদকের নাম:, আব্দুর রাজ্জাক মুক্তিসংগ্রাম পরিষদের শাখার নাম: পুষগাঁও


বীর মুক্তিযোদ্ধা শুধাংশু রঞ্জন বিশ্বাস

বীর মুক্তিযোদ্ধা শুধাংশু রঞ্জন বিশ্বাস: বীর মুক্তিযোদ্ধা শুধাংশু রঞ্জন বিশ্বাসের পিতার নাম : মৃত: বনবালী বিশ্বাস, মাতার নাম : মুন অমূল্য রাণী বিশ্বাস, স্ত্রীর নাম : সরস্বতী বিশ্বাস, বর্তমান ঠিকানা : গ্রাম : দরাপপুর, পোস্ট অফিস : আবিদনগর, উপজেলা : মধ্যনগর, জেলা : সুনামগঞ্জ। ছেলে-মেয়ের সংখ্যা) : পাঁচজন, ছেলের নাম :  সুভাষ বিশ্বাস, পেশা : ছাত্র, ঠিকানা : দরাপপুর, মেয়ের নাম :, পেশা : গৃহিণী, ঠিকানা : দুগনই, ।

মুক্তিযুদ্ধে অবদান : ১১নং সেক্টরের কমান্ডার কর্নেল আবু তাহেরের নেতৃত্বে মহেষখলা ক্যাম্পের অধীনে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছেন। ১১ সদস্য বিশিষ্ট মহেষখলা ক্যাম্প পরিচালনা পরিষদের সম্মানীত সদস্য যারা ছিলেন – মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সর্বজনাব নেত্রকোণার ১. ডা: আখলাকুল হোসাইন আহমেদ(সভাপতি-জুন – ডিসেম্বর), ২. সুনামগন্জের(ধর্মপাশা) আব্দুল হেকিম চৌধুরী(সভাপতি-এপ্রিল – জুন),৩. এডভোকেট কে এম ফজলুল কাদের(নেত্রকোণা), ৪. বাংলা একাডেমী ও একুশে পদক প্রাপ্ত সাহিত্যিক খালেকদাদ চৌধুরী, ৫. মোঃ মেহের আলী(নেত্রকোণা সদর), ৬. ডা. জগদীশ চন্দ্র দত্ত,(নেত্রকোণা সদর),৭. জনাব আব্দুল কুদ্দুস আজাদ(মোহনগঞ্জ), ৮. জনাব নুরুজ্জামান চিশতী(বারহাট্টা),৯. জনাব মারাজ মিয়া চেয়ারম্যান,১০. জনাব ইনসান উদ্দিন খান(বারহাট্টা),  ১১. আব্দুল বারী তলুকদার(নেত্রকোণা সদর) । পরবর্তীতে জনাব আব্দুল হেকিম চৌধুরী টেকেরঘাট ক্যাম্পে চলে যান । উল্লেখ্য যে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আব্দুল মমিন -এমপি, নেত্রকোনার আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক এমপি, কিশোরগঞ্জের এমপি আব্দুল কাদের, নেত্রকোনার হাদিছ উদ্দিন চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ মহেষখলা হয়ে ইন্ডিয়া চলে যান এবং কলকাতা সহ বিভিন্ন স্থানে মু্ক্তিযুদ্ধ বিষয়ক দায়িত্ত্ব পালন করতে থাকেন। ভারতীয় বিএসএফ অফিসার ক্যাপ্টেন চৌহান মাঝে মাঝে মহিষখলা ক্যাম্প পরিদর্শনে আসতেন। মহিষখলা ফরেস্ট অফিসের নিকট স্থাপন করা হয় মুজিব বাহিনী ক্যাম্প। সর্বজনাব গোলাম এরশাদুর রহমান ও হায়দার জাহান চৌধুরী ছিলেন মুজিব বাহিনী নেত্রকোণা জোনের কমান্ডার ও ডেপুটি কমান্ডার। আর তোরার নিকটস্থ খেরাপাড়া ছিল মুজিব বাহিনীর আঞ্চলিক সদর দপ্তর। খেরাপাড়াতে ছাত্রলীগ নেতা প্রদীপ জোয়ারদার বাবুল নেত্রকোণার পক্ষে কর্মরত ছিলেন। বর্তমান বাংলাদেশের প্রখ্যাত আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন নেত্রকোণা, কিশোরগঞ্জ,শেরপুর,জামালপুর ও টাঙ্গাইল নিয়ে গঠিত অঞ্চলের আঞ্চলিক অধিনায়ক। মুজিব বাহিনীর মহিষখলা ক্যাম্পের পরিচালনার দায়িত্বে ছিলেন সর্বজনাব রুহুল আমীন  (নেত্রকোণা সরকারী কলেজের বর্তমান সিনিয়র প্রভাষক), মোহনগঞ্জের প্রাক্তন জাসদ নেতা গোলাম রব্বানী চৌধুরী, এ,কে,এম আশ্রাব আলী (আবুল কুরেশ) ও সচিব উজ্জ্বল কুমার দত্ত। কিছুদিনের জন্য শিবগঞ্জ রোডের স্বনামধন্য কৌতুকাভিনেতা সিরাজ উদ্দিন, মতিয়র রহমান তালুকদার ও মোস্তাফিজুর রহমান রেজভী ক্যাম্পে কর্মরত ছিলেন। এখানেই এই ক্যাম্পে ছাত্রলীগ নেতাকর্মীদেরকে রিক্রুট করে উন্নত গেরিলা যুদ্ধের প্রশিক্ষণের জন্য সিনিয়রদেরকে দেরাদুন এর তান্ডুয়া আর জুনিয়রদের আসামের হাফলং প্রশিক্ষণ ক্যাম্পে পাঠানো হতো। মুজিব বহিনীর প্রশিক্ষণ মুক্তিবাহিনী অপেক্ষা ভিন্নতর ছিল। মুজিব বাহিনী পরিচালনার জন্য সকল ইউনিয়ন ও থানা পর্যায়ে আওয়ামীলীগ নেতাদের সমন্বয়ে গঠন করা হতো তৃণমূলের কমান্ড স্ট্রাকচার। ফলে স্থানীয় আওয়ামীলীগ নেতৃত্ব মুজিব বাহিনীর মাধ্যমে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিতে সক্ষম হয়। মুজিব বাহিনী ছিল একটি দীর্ঘমেয়াদী জনযুদ্ধের জয়লাভের পরিকল্পনার ফসল।মহেষখলা ক্যাম্পের বিভিন্ন উপ কমিটির সদস্য যাদের নাম জানা গেছে তারা হলেন সর্বজনাব – বারহাট্টার সেকান্দর নূরী,ধর্মপাশার শওকত আলী, মণীন্দ্র চন্দ্র চৌধুরী, খালিয়াজুড়ির বিমলেন্দ্র রায় চৌধুরী, রাজাপুরের মহারাজ মিয়া, মোহনগঞ্জের প্রিন্সিপ্যাল তারা মিয়া, মহরম আলী, বিষ্ণুপুরের অক্ষয় কুমারসহ, বংশীকুন্ডার হামিদপুরের আলী আকবর, সানুয়ার বসন্ত দাশ গুপ্ত, মোহনপুরের দিলু মড়ল, রাফায়েল মাস্টার, বনগাঁর আব্দুল হক, কার্তিকপুরের রাইজুদ্দিন মেম্বার, মহিষখলার কালা মিয়া মড়ল, আব্দুর রশিদ, শ্রীপুরের সুধীর চন্দ্র হাজং, সুমাই গিরি, সাউদপাড়ার ইয়াকুব আলী পঞ্চায়েত, কালীপুরের শাহাব উদ্দিন মহালদার, মোহনপুরের কেনারাম হাজং, হরিপদ বানাই, রামপুরের ছমির ফকির প্রমুখ। পরবর্তীতে ক্যাম্পের কাজকে তরান্বিত ও মানুষের জানমালের নিরাপত্তা , অর্থ, খাদ্যদ্রব্যসহ অন্যান্যসামগ্রী সংগহ এবং যুবসমাজকে সংগঠিত করে বিভিন্ন ক্যাম্পে দ্রুত ট্রেনিংয়ের জন্যে পাঠানোর লক্ষ্যে প্রতিটি থানা ও গ্রামে গ্রামে মুক্তিসংগ্রাম পরিষদ গঠন করে দেয়া হয়।

তিনি মহেষখলা ক্যাম্পে পাঁচদিন ট্রেনিং করেন। তারপর ভারতে তুরায় ২১ দিন ট্রেনিং করেন। ভারতের তুরা ট্রেনিং শেষ করে প্রথম যুদ্ধ করেন ধর্মপাশায় গ্রুপ কামান্ডার আ: খালেকের নেতৃত্বে এবং এটা ছিল ১১ নাম্বার সেক্টরের অধীন। পুরো ময়মনসিংহ জেলা নিয়ে প্রথম কমান্ডার ছিলেন মেজর এম আবু তাহের। তিনি যুদ্ধে গুরুতর ভাবে আহত হলে স্কোয়াডন লিডার হামিদুল্লাহ্ দায়িত্ব নেন।

মুক্তিযুদ্ধে মহেষখলা  মধ্যনগর : হাওরের নীরব কান্না

মুক্তিযুদ্ধে মহেষখলা  মধ্যনগর : হাওরের নীরব কান্না পর্ব

মুক্তিযুদ্ধে মহেষখলা  মধ্যনগর : হাওরের নীরব কান্না পর্ব

মুক্তিযুদ্ধে মহেষখলা  মধ্যনগর : হাওরের নীরব কান্না পর্ব

মুক্তিযুদ্ধে মহেষখলা  মধ্যনগর : হাওরের নীরব কান্না পর্ব

মুক্তিযুদ্ধে মহেষখলা  মধ্যনগর : হাওরের নীরব কান্না পর্ব

বীর মুক্তিযোদ্ধা মেজর(অব:) এম এ মোত্তালিব 

বীর মুক্তিযোদ্ধা গোলাম এরশাদুর রহমান

ভাষা সৈনিক আজিম উদ্দিন আহমেদ

বীর মুক্তিযোদ্ধা সাফায়েত আহম্মেদ খান

বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী

তথ্যসুত্রঃ

  1.  সরকার, অধ্যাপক ননী গোপাল (২৭ ডিসেম্বর ২০২৫),” মুক্তিযুদ্ধে মধ্যনগর”, বিজয় একাত্তর ১১তম সংখ্যা , পৃষ্ঠা ১-১২
  2.  সরকার, অধ্যাপক ননী গোপাল (03rd Jan 2026)”নেত্রকোনায় ভাষা আন্দোলনের ইতিহাস”
  3.  চৌধুরী, হায়দার জাহান(মে ২০২৩). নেত্রকোণার শহীদ মিনারের ইতিকথা, বিজয় একাত্তর সপ্তম সংখ্যা পৃষ্ঠা  ৮১
  4.  সরকার, অধ্যাপক ননী গোপাল (ফেব্রয়ারী ২০২০),”মুক্তিযুদ্ধের একনিষ্ঠ সংগঠক ডঃ আখলাক হোসেন আহমদ”, বিজয় একাত্তর ষষ্ঠ সংখ্যা পৃষ্ঠা ৬০-৭০
  5.  সরকার, অধ্যাপক ননী গোপাল (২৭ ডিসেম্বর ২০২৫),” ভাষা সৈনিক জনাব সানাউল্লাহ নূরী”, বিজয় একাত্তর ১১তম সংখ্যা , পৃষ্ঠা ১৯
  6.  চৌধুরী, হায়দার জাহান(সেপ্টেম্বর ২০২২). জাতীয়তাবাদী আন্দোলনে শিশু সংগঠন কচি-কাঁচার মেলা”, বিজয় একাত্তর ৫ম সংখ্যা পৃষ্ঠা 129-132
  7.  চৌধুরী, হায়দার জাহান(সেপ্টেম্বর ২০২২). নেত্রকোণার রাজনীতির প্রবাদ পুরুষ মরহুম জননেতা আব্দুল খালেক এমপি”, বিজয় একাত্তর ষষ্ঠ সংখ্যা পৃষ্ঠা 01-06
  8.  চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান ( ১৪ডিসেম্বর ২০২৫),” মুক্তিযুদ্ধে নেত্রকোণা”, আলোরপথে ৫তম সংখ্যা , পৃষ্ঠা ১৫-২০
  9.  আচার্য, সাংবাদিক জয়ন্ত,( ১৪ ডিসেম্বর ২০২১),মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধীজীবিবৃন্দ” সাপ্তাহিক-২০০০ পৃষ্ঠা ২০-২৪
  10.  সরকার, অধ্যাপক ননী গোপাল (ফেব্রয়ারী ২০২0),” নেত্রকোনা জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা ”, স্মরণে বঙ্গবন্ধু
  11.  আহমেদ সামির (15 Jan 2026)” মুক্তিযুদ্ধে মহেষখলা ও মধ্যনগর : হাওরের নীরব কান্না পর্ব
Scroll to Top